Main Menu

পাঁচবিবি পৌরসভায় কর্ম বিরতী পালন

মোঃ অালী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে দেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ণ দিবস কর্ম বিরতী পালন করা হয়েছে। বংলাদেশ কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের পাঁচবিবি পৌর শাখার আয়োজনে আজ সোমবার পৌরসভা চত্তরে কর্ম বিরতী পালন করা হয়।
এসোসিয়েশনের পাঁচবিবি পৌর শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মবিরতীতে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, প্যানেল মেয়র নূর হোসেন, কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, আল মামুন শাহিন সরকার, মনছুর রহমান, আব্দুল হান্নান রনি, ইদ্রিস আলী ফকির, কামাল আকন্দ, এসোনিয়েশনের রাজশাহী বিভাগের সভাপতি মাহমুদুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক রবিউল হাসান, পৌর সচিব সৈয়দ মোহাম্মদ আলী, সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম, সম্পাদক মামুনুর রশিদ ময়নূল, মতিয়ার রহমান, লেবু প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed