টুইটারে দেওয়া যাবে ৫০ অক্ষরের নাম
প্রযুক্তি ডেস্ক : টুইটের অক্ষরসীমা দ্বিগুণ করে ২৮০ অক্ষর ঘোষণা দেওয়ার পর এবারে ৫০ অক্ষরের নাম প্রদর্শন করার সুবিধা যুক্ত করল মাইক্রোব্লগিং সাইট টুইটার। এর আগে মাত্র ২০ অক্ষরের নাম প্রদর্শন করার সুবিধা ছিল টুইটারে। বিষয়টি নিয়ে টুইটারের সমালোচনা করছিলেন অনেকেই।
ব্যবহারকারী ও ব্যবহারকারীর অংশগ্রহণ বৃদ্ধির নতুন পথ খুঁজতে টুইটের ও ডিসপ্লে নামের অক্ষরসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। একটি টুইটে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। টুইটে বলা হয়েছে, টুইটারে ডিসপ্লে নাম ৫০ অক্ষরের কথা হলো। এখন থেকে বড় নাম কিংবা কতগুলো ইমোজি যুক্ত করা যাবে। টুইটার ডটকম বা টুইটার অ্যাপের এডিট প্রোফাইল থেকে নাম পরিবর্তন করা যাবে।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed