এবার গুগল ম্যাপসে ঢাকার রাস্তার জ্যামের খবর
বৈশাখী নিউজ ডেস্ক: এবার গুগল ম্যাপই আপনাকে জানিয়ে দেবে ঢাকার রাস্তার জ্যামের হালচাল। গুগল ম্যাপ ও নেভিগেশনের সঙ্গে নতুন ফিচার হিসেবে যুক্ত হয়েছে রাস্তার জ্যামের খবর।
গত ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেল থেকে ঢাকার রাস্তার জন্য চালু হলেও অনেক দেশে আগে থেকেই এ ফিচার চালু ছিলো।
রাস্তা খুঁজে পেতে গুগল ম্যাপসের বিকল্প কমই রয়েছে। রাস্তার পাশের একে-ওকে জিজ্ঞাস করার চেয়ে অনেকেই এখন হাতের স্মার্টফোন দেখে জেনে নিচ্ছেন গন্তব্য। আর এখন ঢাকার রাস্তার জটলার নির্ভুল ম্যাপ দেখাতে পারার সাথে সাথে জ্যামের খবর নিশ্চই রাজধানীবাসীর জন্য আরও বড় চমক হয়ে দেখা দেবে।
এ ফিচার ব্যবহার করে রাজধানীর মূল রাস্তাগুলোর জ্যামের অবস্থা জানতে ম্যাপের মেন্যু থেকে ট্রাফিক অপশনটি চালু করতে হবে। রাস্তাগুলোর ওপরে সবুজ, হলুদ, কমলা ও লাল রঙয়ের কিছু রেখা দেখতে পাওয়া যাবে। সবুজের অর্থ রাস্তা স্বাভাবিক, হলুদ মানে কিছু গাড়ি আছে, কমলার মানে হালকা জ্যাম ও লাল মানে রাস্তায় গাড়ি ঠায় দাঁড়িয়ে রয়েছে। অপশনটি চালু থাকা অবস্থায় ডিভাইসের নোটিফিকেশনেও কিছুক্ষণ পরপর রাস্তার গাড়ি চলাচলের আপডেট দেখা যাবে। তবে ছোট বা অপ্রচলিত রাস্তার জন্য সেবাটি এখনও চালু হয়নি।
যারা গুগল ম্যাপসে বাসা, কর্মস্থল ও অন্যান্য দৈনিক যাতায়াতের স্থান সেইভ করে রেখেছেন, তাদের সেসব যায়গায় পৌঁছাতে কতক্ষন দেরি হতে পারে তাও দেখাবে গুগল। এ সেবার ফলে হঠাৎ সৃষ্টি ট্রাফিক জ্যামে আটকে যাওয়ার আগেই পূর্ব সতর্কতা পাওয়া যাবে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed