Main Menu

দিরাইয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কাউয়া জুরি গ্রামের বাড়ির পাশের নদীতে ডুবে ইয়ামিন (৫) ও তায়েফ (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

শিশু ইয়ামিন উপজেলার কাউয়াজুরি গ্রামের আলী হোসেনের ছেলে ও তায়েফ একই গ্রামের শাহীন মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নূর আলম জানান, বিকেলে শিশু ইয়ামিন ও তায়েফ আলী হেসেনদের উঠানে খেলা করছিল। হঠাৎ বাড়ির লোকজন ওই দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। এক পর্যায়ে পাশের প্রবাসী সামছু মিয়ার বাড়ির পাশের চামটি নদীর ঘাটে শিশু ইয়ামিনের জুতা দেখতে পায় স্বজনরা। পরে নদীতে খোঁজ করে শিশু দু’টির লাশ উদ্ধার করা হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা চামটি নদীতে ডুবে দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed