সিকৃবি আর্টক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আর্টক্লাবের ২০১৭-১৮ সালের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৯টায় প্রফেসর ড. মৃতুঞ্জয় বিশ্বাসকে সভাপতি রেখে নতুন কমিটি ঘোষনা করেন প্রফেসর ড. স্নেহাংসু চন্দ শেখর।
সমীর মিত্র ও ইশরাক আল ইফাজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন কমিটির উপদেষ্টা পরিষদের প্রফেসর ড. মৃতুঞ্জয় কুন্ডু, ড. শরিফুন্নেসা মুনমুন, মাহমুদুল হাসান, প্রফেসর ড. স্নেহাংসু চন্দ্র শেখর, ড. প্রফেসর নির্মল চন্দ্র রায়, সৌরভব্রত দাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নতুন কমিটির উপদেষ্টামন্ডলীরা।
প্রফেসর ড. মৃতুঞ্জয় বিশ্বাস বলেন যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আর্টক্লাবের কাজগুলো প্রশংসার দাবিদার এবং আর্টক্লাবের মাধ্যমে ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মননকে তুলে ধরতে পারবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আর্টক্লাবের নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অভিজিৎ পাল এবং আজিম অভি।
এছাড়াও নতুন কমিটিতে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক সমীর মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাক আল ইফাজ এবং সৈয়দ জাহিদ হাসান, সাংঘটনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম আলভী, সহ- সাংগঠনিক সম্পাদক সঞ্চয় কুমার পাল এবং তনয় কুমার রায়, অর্থ সম্পাদক হোমায়রা জাহান সনম, সহকারী অর্থ সম্পাদক জামাল হোসেন ও মুশফিকুর রহমান, দপ্তর সম্পাদক নারিফা নুসরাত, সহকারী দপ্তর সম্পাদক জ্যাকি হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার মেহেদী শুভ, সহকারী প্রকাশনা বিষয়ক সম্পাদক মোবারক খান হৃদয়, প্রচার সম্পাদক সুদীপ্ত ধর দীপ্ত এবং আজম , সহকারী প্রচার সম্পাদক মোশারফ হোসেন এবং ইফতেখার ফাগুন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৈয়দ কায়সার মাহীন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাজিউর রহমান নভো এবং সিজার, উপ- সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৌরভ, অনুষদ সমন্বয়কারী – সাজ্জাদ(ডিভিএম), প্রান্ত (কৃষি অনুষদ) , অনিক পাল (মাৎস্যবিজ্ঞান অনুষদ), লাবন্য রাজিয়া (কৃষি অর্থনীতি), জয়নাল (কৃষি প্রকৌশন), মুস্তাফিজুর রহমান আল হাদি। (বায়োটেকনোলজি) , কার্যকরী সদস্য – অপু, মাহমুদুল হক, ষোড়শী, মুনতাহা, জুথী, নিলয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed