Main Menu

কুমিল্লায় স্কুল শিক্ষিকা নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কিশোরী বালাধর (৫০) নিখোঁজের দুই দিনেও সন্ধান মেলেনি। তিনি উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মৃত অনাথ সূত্রধরের মেয়ে।

৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি নিখোঁজ হওয়ার পর আজ শুক্রবার দুপুরে এ রিপোর্ট লিখা পর্যন্ত তার খোঁজ মিলেনি।

ব্যক্তিগত জীবনে চিরকুমারী কিশোরী বালাধরের বোনের ছেলে নন্দন ধর বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাতটার দিকে হোমনা সদরের বাসা থেকে পার্শ্ববর্তী তিতাস নদীতে গোসল করার কথা বলে বের হন তিনি। এরপর সকাল সাড়ে দশটায় স্কুলে যাওয়ার সময় পার হয়ে গেলেও তিনি বাসায় ফিরে না আসায় আমরা নদীর ঘাটে যাই। নদীর ঘাটেও কেউ তার সন্ধান দিতে পারে নাই। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করি।’

তিনি জানান, শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত নদীতে জাল ফেলে এবং ডুবুরি দিয়েও অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। তাতেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে হোমনা থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, ‘শিক্ষিকা নিখোঁজের ঘটনায় শিক্ষিকার ভাই রবীন্দ্র ধর বৃহস্পতিবার থানায় জিডি করেছেন। আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’

Share





Related News

Comments are Closed