Main Menu

সিলেটে এক সপ্তাহে ৩১১ আসামি গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পুলিশের বিভিন্ন থানায় গত এক সপ্তাহে ১৬৮টি ওয়ারেন্ট তামিল ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৯৯জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে- গত ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন ইউনিটের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়। বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার ফলে আদালতের জিআর পরোয়ানা-১১২টি ও সিআর পরোয়ানা-৫৬টিসহ মোট-১৬৮টি পরোয়ানা তামিল করা হয়।
একইভাবে জিআর সাজা পরোয়ানা-৫৪টি এবং সিআর সাজা পরোয়ানা-৪৫টিসহ মোট ৯৯ জন সাজাভূক্ত আসামি, ২৫টি মাদক মামলায় ২৯ জন এবং জুয়া বিরোধী অভিযানে ৩টি মামলায় ১৫ জনকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা বড়ি ৪২টি, গাঁজা ২ কেজি, ফেন্সিডিল ১৩৭ বোতল, বিদেশি মদ ৮৩ বোতল এবং ২২ হাজার ৫০০ শলাকা নাসির বিড়ি। এছাড়াও থানা পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে মোট ৯৮৪ জন চালককে বিভিন্ন কারণে জরিমানা করা হয়েছে।
সিলেট জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, মানুষকে নিরাপদ রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজ থেকে অপরাধ নির্মূলের লক্ষ্যে জনগণকে এগিয়ে আসার এবং মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ব্যাপারে তথ্য দিয়ে সিলেট জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য আহবান জানান।

Share





Related News

Comments are Closed