Main Menu

তাহিরপুরে যুবকের লাশ উদ্ধার

তাহিরপুর সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আনুমানিক ৩৫ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের মসজিদ সংলগ্ন বৌলাই নদীতে নিহতের লাশ ভাসঁতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ রাত ১২টায় গামছা জড়ানো অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহতের শরীরে রাম দায়ের কোপ ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। বুধবার সকালে জেলা সদর হাসপাতালে লাশটির ময়না তদন্তের জন্য প্রেরন করে। বিকালে ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুজ্জামান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে রাতেই নোয়াগাঁও গ্রামের চৌকিদার মইন উদ্দিন অজ্ঞাতনামা কয়েকজন কে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছে।

Share





Related News

Comments are Closed