বিমানে ঘুমন্ত স্বামীর ফিঙ্গার প্রিন্ট দিয়ে মোবাইল খুলল স্ত্রী, তুলকালাম
বৈশাখী নিউজ ডেস্ক: স্বামীকে সন্দেহ করে আসছিলেন স্ত্রী। তবে তথ্য-প্রমাণের অপেক্ষায় ছিলেন। স্ত্রী ঠিক সুযোগ করে উঠতে পারছিলেন না। অবশেষ এলো মোক্ষম সময়। বিমানে ওঠার পর বেশ নিশ্চিন্তেই ঘুমিয়ে পড়েছিলেন স্বামী। এ সুযোগে স্বামীর ফিঙ্গার প্রিন্ট দিয়ে তার মোবাইল খুলে নিলেন স্ত্রী। তবে মোবাইল খুলেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন স্ত্রী। এতে ঘুম ভেঙে যায় স্বামীর। স্ত্রীর হাতে নিজের স্মার্টফোন দেখে ততক্ষণে যা ঘটার ঘটে গেছে তা আর বুঝতে বাকি নেই।
স্মার্টফোন থেকেই স্বামীর অবৈধ সম্পর্কের কথা জেনে যান স্ত্রী। আর তা নিয়েই মূলত হইচই জুড়ে দেন তিনি। শেষপর্যন্ত স্বামী-স্ত্রীর ঝগড়ায় বিমান জরুরি অবতরণ করিয়ে তাদের ভারতের চেন্নাইয়ে নামিয়ে দিতে বাধ্য হয় কাতার এয়ারওয়েজের একটি বিমান।
গত রোববার সকালে এমন নাটকীয় ঘটনা ঘটে। কাতারের রাজধানী দোহা থেকে ইন্দোনেশিয়ার বালির দিকে রওনা দিয়েছিল কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউ-আর৯৬২। বিমানে উঠেছিলেন ওই ইরানি দম্পতি। সঙ্গে ছিল তাদের সন্তান।
বিমানযাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা এক শীর্ষ কর্তা জানান, উড্ডয়নের ঘণ্টাখানেকের মধ্যেই ঘুমিয়ে পড়েন ওই ব্যক্তি। সেই সুযোগে স্বামীর ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার স্মার্টফোন আনলক করে ফেলেন স্ত্রী। এরপর দেখতে পান, অন্য এক নারীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার স্বামীর। আর এতেই ঘটে যায় তুলকালাম কাণ্ড।
চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ভারতীয় ভিসা না থাকায় বিপাকে পড়তে হয়েছে ওই দম্পতিকে। বিমানবন্দরেই বসে ছিলেন তারা। পরে তাদের কুয়ালালামপুরগামী একটি বিমানে তুলে দেওয়া হয়। সেখান থেকেই দোহা যাবেন তারা।
ওই দম্পতির পরিচয় গোপন রাখলেও কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষের অভিযোগ, ওই নারী মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed