ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
গড় উত্তীর্ণের হার শতকরা ৮৩ দশমিক ৩১ ভাগ।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশের ১ হাজার ৮১৬ টি কলেজের ৬৯৩ টি কেন্দ্রে ৩ লাখ ২০ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে এবং যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu deg Reg. No লিখে 1622 নম্বরে Send করে ফল জানা যাবে।
এছাড়া ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি বা অভিযোগ থাকলে ফল প্রকাশের পর ৭ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed