ক্ষেতলালে ভূমি অধিগ্রহনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
মোঃ অালী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার নামে ৩ হাজার বিঘা উর্বর তিন ফসলী জমি অধিগ্রহন করার পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ওই ইউনিয়নের শত শত কৃষক।
রোববার দুপুরে শহরের জিরো পয়েন্ট এলাকায় কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বানে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম খান, জেলা সাধারন সম্পাদক ওবায়দুল্লাহ মুসা, সম্পাদক আব্দুর রশিদ, মামুনুর রশিদ, শাহজামান তালুকদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অর্থনৈতিক জোনের নামে এসব তিন ফসলী জমি অধিগ্রহন করা হলে জেলায় কৃষি উৎপাদনে বিপর্যয় নেমে আসবে যাতে করে দেশের খাদ্য
নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এছাড়া এই এলাকার বিপুল জনগোষ্ঠী ভূমিহীন হয়ে বেকার ও ছিন্নমুলে পরিনত হবে।
সমাবেশ শেষে কৃষকরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
Related News
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থীRead More
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual1 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More



Comments are Closed