খুলনার সামনে ২০৩ রানের পাহাড়
স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএলের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস আর গতবারের চমক জাগানিয়া দল মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স।
বিপিএলের পঞ্চম আসরের নিজেদের প্রথম ম্যাচে রান পাহাড়ে চাপা পড়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের দল খুলনা টাইটানস। সিলেটের কাছে প্রথম ম্যাচ হারা ঢাকা ডায়নামাইটস নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ গড়েছে।
তাদের হয়ে এভিন লুইস এবং ক্যামেরন ডেলপোর্ট ঝড়ো হাফ সেঞ্চুরি করেছেন।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পর কুমার সাঙ্গাকারাকে হারায় ঢাকা। দলীয় ৩৮ রানে শফিউল ইসলামের বলে উইকেটকিপার ওয়ালটনের হাতে ক্যাচ দেন ১২ বলে ২০ রান করা এই লঙ্কান লিজেন্ড। অপর ওপেনার এভিন লুইস হাত খুলে খেলছিলেন। তার সঙ্গে ডেলপোর্টের জুটি বেশ জমে ওঠে। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ১১৬ রানের বিশাল জুটি।
৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন লুইস। শেষ পর্যন্ত তিনি ৪০ বলে ৭ চার ৩ ছক্কায় ৬৬ রান করে শফিউলের দ্বিতীয় শিকার হন। অন্যপ্রান্তে ঝড় তুলেছেন ডেলপোর্ট।
এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে তার ঝড় থামান আবু জায়েদ। আউট হওয়ার আগে ডেলপোর্টের সংগ্রহ ২৯ বলে ৪ বাউন্ডারি এবং ৫ ওভার বাউন্ডারিতে ৬৪ রান।
এরপর অবশ্য দ্রুত কিছু উইকেট হারায় চ্যাম্পিয়নরা। অধিনায়ক সাকিব আল হাসান (১) আবারও ব্যর্থতার পরিচয় দিয়ে ব্র্যাথওয়েটের শিকার হন। বিধ্বংসী পোলার্ডও ৫ রানের বেশি করতে পারেননি। শেষের দিকে ঝড় তুলে ১১ বলে ১৬ রান করে ফিরেন সুনিল নারাইন। নির্ধারিত ২০ ওভারে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২০২।
ঢাকার এটা দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে সিলেটের কাছে ৯ উইকেটে হারে ঢাকা। আর খুলনার এটাই প্রথম ম্যাচ।
খুলনা টাইটান্স একাদশ:
চ্যাডউইক ওয়ালটন, রাইলি রোসো, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, জোফরা আর্চার, আরিফুল হক, আকিলা ধনঞ্জয়া, মোশাররফ হোসেন, আবু জায়েদ ও শফিউল ইসলাম।
ঢাকা ডায়নামাইটস একাদশ:
কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), এভিন লুইস, সাকিব আল হাসান (অধিনায়ক), ক্যামেরন ডেলপোর্ট, কাইরন পোলার্ড, মোসাদ্দেক হোসেন, খালিদ আহমেদ, মোহাম্মদ শহীদ, আবু হায়দার, সুনীল নারাইন ও জহুরুল ইসলাম।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual1 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual2 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed