সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা শহীদ চৌধুরীর দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি, দিরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ কলেজের সাবেক ভিপি আব্দুশ শহিদ চৌধুরীর দাফন শনিবার বিকেলে তার দিরাইস্থ তাড়ল গ্রামে সম্পন্ন হয়।
শনিবার বেলা ৩টায় মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ দিরাই বিএডিসি মাঠে অনুষ্ঠিত হয়। পরে ৩য় জানাজা তাড়ল গ্রামে সম্পন্ন হয়। এর আগে প্রথম জানাযার নামাজ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে মরদেহ বিমান যোগে সিলেটে নিয়ে আসা হয়। ৩য় জানাযা শেষে তার দাফন গ্রামের বাড়ী তাড়লস্থ পারিবারিক গোরস্থানে সম্পন্ন হয়। জানাযায় বিএনপি, আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
দিরাই বিএডিসির মাঠে অনুষ্ঠিত জানাযা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সভাপতি কলিম উদ্দিন মিলন, সাবেক এমপি বিএনপি নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার চেয়ারম্যান মোশাররফ মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মরহুমের পরিবারের সদস্য আব্দুল লতিফ জেপি হুমায়ুন কবির তালুকদার ও তারেক রায়হান চৌধুরী।
জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ সভাপতি আনছার উদ্দিন, যুগ্ম সম্পাদক এটিএম হেলাল, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মইন উদ্দিন সোহেল, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ, সিলেট জেলা বিএনপির সদস্য ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ছায়িদ আহমদ, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, যুগ্ম সম্পাদক আহমদ জিলু সহ সিলেট ও সুনামগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপি নেতা আব্দুস শহীদ চৌধুরী গত ২৭ অক্টোবর শুক্রবার লন্ডনে ইন্তেকাল করেন। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল-এর পিতা। তিনি মৃত্যুর ১০/১২ দিন আগে সুস্থ অবস্থায় লন্ডন গমন করেন।
খান জামালের শোক:
সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি, দিরাই উপজেলা বিএনপি সাবেক সভাপতি, সুনামগঞ্জ কলেজের সাবেক ভিপি আব্দুশ শহিদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় তিনি বলেন, শহিদ চৌধুরীর মৃত্যুতে বিএনপি একজন সাচ্চা ও নির্লোভ নেতাকে হারালো যা সহজে পূরণ হবার নয়।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed