নবীগঞ্জে জাতীয় সমবায় দিবসে র্যালী-আলোচনা সভা
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: “উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলায় ৪৬তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র্যালী, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন (বীর প্রতিক)। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, আরুয়া কলকলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ শফিকুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, দৈনিক বিবিয়ানা পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, আইডিয়া জীবিকা প্রকল্পর ব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মোঃ রফিকুজ্জামান ও গীতা পাঠ করেন নয়নমনি সরকার। আলোচনা সভা শেষে নবীগঞ্জ উপজেলার ৫টি সফল সমবায় সমিতির সভাপতির হাতে পুরস্কার হিসেবে সনদ ও ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed