তিন বছরে ১০ লাখ অভিবাসী নিবে কানাডা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডা দেশের ভবিষ্যত সমৃদ্ধি নিশ্চিত করার পরিকল্পনার অংশ হিসেবে আগামী তিন বছরে প্রায় ১০ লাখ অভিবাসী গ্রহণ করবে। দেশটির অভিবাসন মন্ত্রী ১ নভেম্বর বুধবার এ ঘোষণা দিয়েছেন।
অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন বলেন, আগামী বছর ৩ লাখ ১০ হাজার, ২০১৯ সালে ৩ লাখ ৩০ হাজার ও ২০২০ সালে ৩ লাখ ৪০ হাজার অভিবাসী নেয়া হবে এবং এ ধারা অব্যাহত থাকবে। আহমদ হুসেন নিজেও একজন অভিবাসী।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, এই পরিকল্পনার ফলে অভিবাসন এক ঐতিহাসিক মাত্রায় পৌঁছাবে এবং এটি কানাডার সমৃদ্ধির নিশ্চয়তা দেবে।
শরণার্থীর পাশাপাশি ইকোনমিক ও ফ্যামিলি ক্যাটাগরিতে অভিবাসী আগমন সাম্প্রতিক বছরগুলোর শূন্য দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে প্রতিবছর শূন্য দশমিক ৯ শতাংশ দাঁড়াবে।
তিনি উল্লেখ করেন বয়স্কদের সংখ্যা বৃদ্ধি এবং জন্মহার হ্রাস পাওয়ায় দেশের ব্যবসা-বাণিজ্য এবং শ্রমশক্তির চাহিদা মেটাতে বছরে প্রায় ৪ লাখ ৫০ হাজারের বেশী জনশক্তি প্রয়োজন।
Related News
সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারীRead More
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More



Comments are Closed