যুব দিবস উপলক্ষে নবীগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: “যুবকদের জাগরণ,বাংলাদেশের উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নবীগঞ্জে যুব দিবস পালন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয় । র্যালিটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হল রুমে এসে আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন, সনদ ও যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন (নবীগঞ্জ বাহুবল) আসনের সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র(০১) এটিএম সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেল কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আমিনুর রহমান সুমন প্রমুখ। এছাড়া ও উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় নবীগঞ্জ প্রতিনিধি সলিল বরণ দাশ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছনি চৌধুরী,দৈনিক বিবিয়ানা বার্তা সময়াদক মতিউর রহমান মুন্না প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীদের মধ্যে সনদ ও চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠান শুরুর পূর্বে কোরআন তিলাওয়াত করেন নবীগঞ্জ উপজেলা পরিষদ মসজিদের ইমাম আব্দুল করিম, গীতাপাঠ করেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক নয়ন মনি সরকার ।
Related News
হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যেRead More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগতRead More



Comments are Closed