খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে বোমা হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। তাৎক্ষণিক এ বিক্ষোভ মিছিলটি শিবগঞ্জ থেকে শুরু হয়ে নগরীর মিরাবাজারে এসে সমাবেশে অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সাজুর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক বদরুল আজাদ রানা ও জেলা ছাত্রদলের কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইমরানুল ইসলাম জাসিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ সভাপতি রুজেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনোজ দে, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদ টিটন মলিক, ইমতেজার আলী, ইফতেখার আহমদ সুহেল, জেলা ছাত্রদলের সহ প্রচার সম্পাদক মুশফিকুর রহমান মনি, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আবু তাহের শিশু, রুবেল আহমদ রানা, শাহাদাত খান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম রুহুল, তোফায়েল আহমদ, আজমল হোসেন, আব্দুল মুকিত মুকুল, এমসি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসেন রানা, ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজন খান, জেলা ছাত্রদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক ইমরান আহমদ সেতু, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছানার মিয়া সাকিব, মানবাধিকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মাসুম আহমদ শাফিন, লিমন আহমদ, শ্যামল আল জিসান, সুমন আহমদ, মিজানুর রহমান মিজান, আহমদ আল আমিন, শাহাজাহান চৌধুরী মাহি, সেলিম আহমদ সাগর, শিহাব আহমদ, মনির হোসেন, আবুল হোসেন, সাহেদ আহমদ, লিজু আহমদ, রাব্বি আহমদ, ফাহিম আহমদ, মিনহাজ উদ্দিন, শিবুল আল হাসান, সৌরভ আহমদ, শহীদ আহমদ, জীবন আহমদ, রাব্বি আহমদ, আরিয়ান রহমান, নোমান আহমদ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed