Main Menu

ঢাকায় ফিরেছেন খালেদা জিয়া

বৈশাখী নিউজ ডেস্ক: চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত ৯টায় গুলশানের বাসভবন ফিরোজাতে এসে পৌঁছান তিনি। দুপুর ২টায় চট্টগ্রামের সার্কিট হাউস থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওয়ানা করেছিলেন তিনি।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে শনিবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা করেছিলেন খালেদা জিয়া। যাওয়ার পথে ফেনীতে হামলার মুখে পড়ে খালেদার গাড়িবহর। আবার ফেরার পথেও হাড়িবহরে হামলার অভিযোগ করেছে বিএনপি।

কক্সবাজারের উখিয়াতে তিনটি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে ড্যাবের একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন। ঢাকা থেকে ফেনী ও চট্টগ্রামে যাত্রাবিরতী ও রাত্রিযাপন করেন তিনি। ফেরার পথেও চট্টগ্রামে রাত্রিযাপন করেছেন খালেদা জিয়া।

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়ার পথে বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে দলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভিনন্দন জানান।

 

Share





Related News

Comments are Closed