লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে রাগীব আলী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাগীব আলী সদ্য কারামুক্ত হয়ে ফিরে আসায় লিডিং ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে নবউদ্যমে কর্মচঞ্চলতার সৃষ্টি হয়েছে।
তার কারা মুক্তির পর তিনি মঙ্গলবার দুপুরে লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে যান। এসময় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
রাগীব আলীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজের অগ্রগতি ও তার সুস্পষ্ট দিক নির্দেশনার ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্ম তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. কামরুজ্জামান।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন- লিডিং ইউনিভার্সিটি পরিবার আশা করেন রাগীর আলীর বলিষ্ট নেতৃত্বে লিডিং ইউনিভার্সিটিসহ তাঁর সকল প্রতিষ্ঠান পূর্ণ উদ্যমে কাজ করে যাবে এবং লিডিং ইউনিভার্সিটি শুধু সিলেট নয় বাংলাদেশসহ বিশ্বে এর সুনাম প্রতিষ্ঠিত করবে।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed