Main Menu

সিলেটে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে যুবক খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়ায় নুর মোহাম্মদ (১৮) নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ এমদাদ আহমদ নামের এক যুবককে গ্রেফতার করেছে।
শাহপরান থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘রবিবার দিবাগত রাত ৯টার দিকে সোনারপাড়া প্রাইমারি স্কুলের সামনে দুই যুবক নুর মোহাম্মদকে ছুরিকাঘাত করে। আহত নুরকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।’
তিনি আরো বলেন, ‘নুর মোহাম্মদ খুনের ঘটনায় তার মা রহিমা বেগম বাদী হয়ে নজরুল ও এমদাদকে আসামি করে মামলা দায়ের করেছেন।’
সোমবার অভিযান চালিয়ে এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ। অপর আসামি নজরুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি আক্তার। অভিযুক্তরা সোনারপাড়া এলাকার বাসিন্দা।
নিহত নুর মোহাম্মদ ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed