Main Menu

যুব দিবস উপলক্ষে সিলেট কল্যাণ সংস্থার ১৪ দিনের কর্মসূচী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় যুব দিবস উপলক্ষে ১৪দিনের কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থা। কর্মসূচীর অংশ হিসেবে ১ নভেম্বর সকাল ৮টায় ক্বীনব্রীজ সংলগ্ন এলাকায় যুব গণজমায়েত, সকাল ১০টায় দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন, সাড়ে ১০টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ পর্যন্ত বর্ণাঢ্য যুব শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী।
এরই মধ্যে যুব দিবসকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা সম্পন্ন করেছে সংগঠনটি। গত ১৬ আগস্ট থেকে চলে আসা কর্মসূচীর মধ্যে বিভিন্ন স্থানে সিলেটের পেশাজীবী, যুব সংগঠন, যুব আত্মকর্মী ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় সভা, বিভাগের যুবদের নিয়ে যুব সমাবেশ, যুব মহিলাদের নিয়ে উঠান বৈঠক সম্পন্ন করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন তথ্য জানান সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহের।
যুব সমাজের মধ্যে জাগরণ সৃষ্টি করাই এসব কর্মসূচীর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য বলে মন্তব্য করে এই যুব সংগঠক বলেন, যুবদের আত্মকর্মী ও যুব সংগঠক হিসেবে গড়ে তোলা, দেশকে এগিয়ে নিতে এদের সঠিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ প্রদান, সংগঠনের মাধ্যমে বিশাল যুবগোষ্ঠীকে সচেতন করে তোলার পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে দেশের উন্নয়নে কাজে লাগানোই মূল লক্ষ্য। কেননা, দেশের আর্থ সামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি যুবসমাজ। যুবসমাজের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা একটি জাতির অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের গতিপথকে ত্বরান্বিত করে। আধুনিক চিন্তাচেতনার উন্মেষ ঘটায়। এজন্য এসব কর্মকান্ডে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের উপযুক্ত ক্ষেত্র তৈরী করা প্রয়োজন।
বক্তব্যে বলা হয়, বর্তমান সরকারের ভিশন ২০২১ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার কান্ডারী যুবদের হাত আত্মকর্মীর হাতে পরিণত করতে কাজ করছে যুবারা। সংগঠনের পক্ষ থেকে আহবান জানিয়ে বলা হয়-‘আসুন আমাদের চেতনা, ব্যক্তিত্ব, পরিপক্কতা, ধৈর্য, আবেদন, সহনশীলতাসহ সবকিছুকে বিনোয়োগ করে জাতীয় যুব দিবস’র প্রকৃত মমার্থ ও স্বার্থকতাকে ছড়িয়ে দেই যুব সমাজের মধ্যে বছরের ৩৬৫ দিন।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহের। এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ হাসান তালুকদার সোহেল, সংস্থা পরিচালনা কমিটির আহŸায়ক এ.কে কামাল হোসেন, সদস্য গাজী আলমগীর হোসাইন, হুমায়ূন রশিদ চৌধুরী, আরাফাত হোসেন সোহাগ, মোঃ মুখলিছুর রহমান, মোঃ বদরুল ইসলাম, মোঃ আব্দুল মুকিত, মোঃ আব্দুশ শহীদ, মোঃ সুমন ইসলাম, মোঃ নাজমুল হুসাইন, মোহাম্মদ সাজ্জাদ খান, তারেক আহমদ, পলাশ আহমদ, শাকিল আহমদ, খালিক নুর, সৈয়দ রাজন আহমদ সহ সংস্থার অর্ধশতাধিক নেতৃবৃন্দ।

 

Share





Related News

Comments are Closed