আইনি সহায়তা সেল গঠন করলো সিলেট মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের উপর মিথ্যা ও যড়যন্ত্র মুলক মামলা মোকদ্দমা সংক্রান্ত আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দলীয় বিশিষ্ট আইনজীবিদের সমন্বয়ে একুশ সদস্য বিশিষ্ট আইনী সহায়তা সেল গঠিত হয়েছে। ভুক্তভোগী সংশ্লিষ্ট কর্মীদের মহানগর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও সিলেট জেলা আইনজীবি ফোরাম এর সাধারন সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু (ফোন ০১৭১১৩১১৭১৫) এর সাথে যোগাযোগের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে বিএনপির সভাপতি নাসিম হোসেন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এক বিবৃতিতে সংগঠনের অন্যতম সদস্য সাহেদ আহমদ চমনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সারা দেশ ব্যাপী বিএনপির নেতা কর্মীদের উপর ফ্যাসিষ্ট সরকারের হামলা মামলা গুম নির্যাতন কোন কিছুই বিএনপির অগ্রযাত্রাকে স্তব্দ করা যাবে না বলে অভিমত প্রকাশ করেন এবং অনতিবিলম্বে বিএনপি নেতা সাহেদ আহমদ চমন এর নি:শর্ত মুক্তি দাবী করেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed