জকিগঞ্জে উত্যক্তকারীর শাস্তির দাবীতে মানববন্ধন
এম আব্দুল্লাহ আলমামুন, জকিগঞ্জ সংবাদদাতা: জকিগঞ্জের ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থী মনিরা বেগম গত ১৬ অক্টোবর আত্নহত্যা করে। জুনেদ আহমদ নামে এক বখাটে নিহত মনিরাকে উত্যক্ত করে আসছিল। তার উত্যক্তের কারণেই মনিরা আত্নহত্যা করে দাবী করে গত শনিবার সকালে ওই বখাটের শাস্তির দাবীতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগন বিদ্যালয়ের সামনে মানববন্ধন পালন করেছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুকুল চন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, মনিরা বেগমের আত্নীয় হাসান আহমদ, শিক্ষক কানাইবন্ধু নাগ, নিরঞ্জন বিশ্বাস, লুকুজ বিশ্বাস, খাইরুল ইসলাম চৌধুরী, রাইমোহন রায়, তাপস রায়, তায়জুল ইসলাম, বেদবাস বিশ্বাস, সিপ্রা রাণী রায়, শিপ্রা দাস প্রমুখ। বক্তারা বলেন, খারিজা গ্রামের মজনু মিয়ার ছেলে জুনেদ আহমদ মনিরাকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো। তার উৎপাত সহ্য করতে না পেরে সে আত্নহত্যা করে। তারা জুনেদের শাস্তির দাবী জানান।
জকিগঞ্জ থানার এসআই সৈয়দ ইমরোজ তারেক জানান, মনিরা আত্নহত্যার পর একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল। নিহত মনিরার সাথে অভিযুক্ত জুনেদের প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশ জানতে পেরেছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed