Main Menu

কোয়ান্টাম কম্পিউটার ও ইন্টারনেট, যা ভাবা হয়নি অাগে

বৈশাখী নিউজ ডেস্ক: একটি সুপারফাস্ট কম্পিউটারের কথা কল্পনা করুন যা আজকের কম্পিউটারের তুলনায় বহু গুণ দ্রুত গতিতে সমস্যার সমাধান করতে পারে। এই যন্ত্রটির নাম কোয়ান্টাম কম্পিউটার।

বিশ্বের বিভিন্ন ল্যাবরেটরিতে এই কম্পিউটারটি তৈরির কাজ চলছে। কিন্তু বিজ্ঞানীরা এখন আরো এক ধাপ অগ্রসর হয়ে আলোর উপর ভিত্তি করে অত্যন্ত দ্রুত গতির কোয়ান্টাম ইন্টারনেট তৈরি করার কথা ভাবছেন।

কিন্তু এই প্রযুক্তির উদ্ভাবন হবে খুবই কঠিন এক কাজ। কারণ এর জন্যে যে যন্ত্র প্রয়োজন সেটিই এখনও তৈরি হয়নি।

তবে বিজ্ঞানীদের জন্যে কোয়ান্টাম যোগাযোগ খুব আকর্ষণীয় একটি বিষয়। কারণ এই প্রযুক্তিতে আমরা আরো দ্রুত এবং নিরাপদ উপায়ে তথ্য পাঠাতে ও গ্রহণ করতে পারবো।

এই কোয়ান্টাম ইন্টারনেট তৈরির ব্যাপারে বিজ্ঞানীদের মধ্যে এখন একটি বিষয়ে বিতর্ক চলছে। সেটা হলো এটি কি আলোর কণা অর্থাৎ ফোটন নাকি ম্যাটার বা বস্তুর ওপর ভিত্তি করে তৈরি করা হবে।

সূত্র: বিবিসি

Share





Related News

Comments are Closed