খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে রবিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক কামাল হোসেন। এমসি কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফ উদ্দিন রাজীব, জেলা ছাত্রদলের সদস্য ছদরুল ইসলাম লোকমান, মহানগর ছাত্রদলের সদস্য শেখ সামছুদ্দিন সামছুল ও শাহ খুররম ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি এস.কে শাহীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সদস্য শাহ আলম আলী, ০৭ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক কামাল আহমদ, মহানগর ছাত্রদল নেতা মোঃ মাকসুদ আলম, সিলেট ল’ কলেজ ছাত্রদল নেতা মুহিবুর রহমান লিটন, জেলা ছাত্রদল নেতা সাইফুল আলম কোরেশী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা, মহানগর, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেট ল’ কলেজ, সিলেট সরকারী কলেজ, বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক ইনিষ্টিটিউট ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ ও মুক্তিযুদ্ধ ও গবেষনা সম্পাদক তাজুল ইসলাম সাজু, সাইফুর রহমান, রনি পাল, জামিনুল ইসলাম জামি, এম সুয়েব আহমদ, আতিকুল ইসলাম নাঈম, সুমেল আহমদ, কয়ছর আহমদ সাহেদ, মুহিবুর রহমান বাদশা, আফজাল হোসেন, আশরাফ উদ্দিন, করিম খান, জেলা ছাত্রদলের সদস্য সুমন ইসলাম, আরমান আলী, রুহুল আমিন, ইমরান আহমদ, আলাল আহমদ, নাহিদ আহমদ, আব্দুল কাদের, সৈয়দ মিনহাজ, সজিবুর রহমান, জুনায়েদ আহমদ, এস এম তাহফিম, লায়েক আহমদ, ইয়াসিন হোসাইন জয়, সায়েব খান, কামরুজ্জামান কামরুল, সেলিম আহমদ, শফিকুল হক শামীম, রাজু আহমদ অপু, সবুজ আহমদ, শহিদুল আহমদ চৌধুরী, ফয়ছল আহমদ, জুনেদ আহমদ, অলিনুর রহমান মিজান, খালেদ আহমদ, এনাম আহমদ রাজ, জাবেদ হাসান, মামুন আহমদ চৌধুরী, পাবেল আহমদ, রাসেল আহমদ,দেলোয়ার হোসেন, আফজাল হোসেন, জাসিম আহমদ রাফি, শামীম আহমদ, ফাহিম আহমদ নিলয়, শাহরিয়ার হোসেন জাফরুল, শরীফ আহমদ, শাহদাত হোসেন, আলমগীর হোসেন, তানভীর আহমদ, অন্তর, শুভন, পারভেজ আহমদ, মিলাদ আহমদ, সালমান আহমদ, বাদন, শুভ, হৃদয়, কামরান আহমদ, প্রিন্স, শাহান আহমদ, রাজন আহমদ, মাসুদ আহমদ, আব্দুস সামাদ বাপ্পি, সুফিয়ান আহমদ, রাজু আহমদ, সুহিন আহমদ, আল-আমিন, রমজান আহমদ, জনি, শাকিল, রহমত আলী, শাহদাত হোসাইন, সোহাগ আহমদ, সাব্বির আহমদ, সাইফুল ইসলাম, ফাহিম আহমদ প্রমুখ।
মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার নিন্দা জানিয়ে বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার মূল খলনায়ক সন্ত্রাসী গডফাদার নিজাম হাজারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে। সমাবেশে বক্তারা অবিলম্বে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সাহেদ আহমদ চমনের নিঃশর্ত মুক্তি দাবী করেন।
এদিকে একইদিন দুপুরে জেলা ও মহানগরের ব্যানারে নগরীর মিরাবাজার, ধোপাদিঘীরপাড়, দরগাহগেইট, কাজিটুলা ও বন্দর বাজার এলাকায় মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। পৃথক এসব মিছিলে ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Related News
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে দুই দিনব্যাপী সাক্ষাৎকারRead More
আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশRead More



Comments are Closed