পাবনায় দুই বাসের সংঘর্ষ; নিহত বেড়ে ৭
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার বহালবাড়িয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ৪০ জন।
আজ রোববার দুপুর ১টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ১৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ছয় জনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, দুপুরে পাবনা থেকে নগরবাড়ীর দিকে যাচ্ছিল আলী পরিবহনের একটি বাস। বিপরীত দিকে সিরাজগঞ্জ থেকে পাবনায় যাচ্ছিল হিনো পরিবহনের আরেকটি বাস। বহালবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংষর্ষ হয় পরিবহন দুটির।
এসআই আনোয়ারুল ইসলাম জানান, পাবনা থেকে যাত্রীবাহী আলী পরিবহনের একটি বাস কাশিনাথপুরের দিকে যাচ্ছিল এবং সিরাজগঞ্জ থেকে আসা হিনো পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি বাসের চালকসহ পাঁচজন যাত্রী মারা যান। পরে আরো দুইজন নিহত হন।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত বাস দু’টিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed