পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার বহালবাড়িয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত বাসযাত্রীদের পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, দুপুরে পাবনা থেকে নগরবাড়ীর দিকে যাচ্ছিল আলী পরিবহনের একটি বাস। বিপরীত দিকে সিরাজগঞ্জ থেকে পাবনায় যাচ্ছিল হিনো পরিবহনের আরেকটি বাস। বহালবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংষর্ষ হয় পরিবহন দুটির। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
ওসি আরো জানান, আহত যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন গাড়ির মধ্যে আটকে রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ডাকা হয়েছে। এছাড়া মাধবপুর হাইওয়ে ও আতাইকুলা থানা পুলিশ আহত যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed