সড়ক দূর্ঘটনায় নিহত জাবেরের দাফন সম্পন্ন : ২ সঙ্গী লাপাত্তা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার অতিরবাড়ি নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত বিশ্বনাথের জাবের আহমদ (১৯) এর দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় নিহতের গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জাবের আহমদ উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের হাজী আব্দুল মছব্বিরের ৪র্থ পুত্র।
এদিকে, ঘটনার পর পরই লাপাত্তা হন জাবেরের সাথে থাকা মোটরসাইকেল চালক ও অপর আরোহী। শনিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় জানতে পারেনি জাবেরের পরিবার।
গত শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জাবের আহমদসহ আরও দুজন মোটরসাইকেল যোগে সিলেট শহর থেকে বিশ্বনাথে বাড়িতে ফেরার পথে এই দূর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই জাবেরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল অন্ধকারাচ্ছন্ন থাকায় কিভাবে দূর্ঘনাটি ঘটেছে, প্রত্যক্ষদর্শীরা তা জানাতে পারেননি। তবে তারা জানান ঘটনার পরপরই লাপাত্তা হন জাবেরের সঙ্গে থাকা দুজন। পরিবারের সদস্যরা তাদের তথ্য জানতে বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছেন।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed