Main Menu

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি পরশ পাথর’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি পরশ পাথর। যার ছোয়ায় বাংলাদেশ আজ মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, গাড়ী পুড়ানো, মানুষ হত্যাকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। খালেদা জিয়া গণতন্ত্র হত্যাকারী নেত্রী। তারা জঙ্গিবাদের জন্ম দিয়েছে। জঙ্গি নির্মূল করতে হলে জঙ্গিবাদকে নির্মুল করতে হবে।

বাংলাদেশ এমনিতেই স্বাধীন হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে ৯ মাস যুদ্ধ করে এদেশ স্বাধীন হয়েছে। এদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় টিকিয়ে রাখতে হলে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা সন্তানদেরকে জাগ্রত হতে হবে।

গত শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউসে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সমিতির সভাপতি ডা. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মোঃ মফিজুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক ড. রাশেদ তালুকদার, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. সাইফুল ইসলাম সিদ্দিকী, হরিপুর গ্যাস ফিল্ড লি. এর ডিজিএম প্রদীপ কুমার বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির প্রচার সম্পাদক শহীদ হাওলাদার।

প্রধান অতিথি তার বক্তৃতায় আরো বলেন, ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে। সেকারনেই ফরিদপুরবাসী আজ গর্বিত। -বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed