Main Menu

ছাতকে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই

ছাতক প্রতিনিধি: ছাতকে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে সৃষ্ঠ অগ্নিকান্ডে ৬টি দোকানসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার গভীর রাতে গোবিন্দগঞ্জ বাজারে হাইস্কুল রোড এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, গভীর রাতে সৃষ্ঠ অগ্নিকান্ডে গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ি ফখর উদ্দিনের মুদি দোকান ৪ লাখ, সাংবাদিক বদর উদ্দিন আহমদের বঙ্গবন্ধু পত্রিকা হাউজ এন্ড টি ষ্টল ৩ লাখ, শাহাব উদ্দিনের চাউলের আড়তের সাড়ে ৭লাখ, আব্দুল হাই টেলিকমের সাড়ে ৫ লাখ, অরবিন্দুর অপি ফার্নিচারের ৭ লাখ ও হাজি আব্দুর রউফের ৩ লাখ টাকাসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়। এসময় দোকানের মালামাল, কাগজপত্র, আশা ও গ্রামীন ব্যাংকের ঋন বহি, ফ্রিজ, টিভি, নগদ টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।

বদর উদ্দিনের আহমদের আশা ঋন সংস্থার একটি পাশ বহি পুড়ে গেছে বলে জানান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্ঠা করে পুরো বাজারকে ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা করেন।

এ ঘটনায় ৬টি পরিবারের মধ্যে চরম বিপর্যয় নেমে এসেছে। তবে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা- নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed