প্রেমিকাকে বিয়ের দাবিতে প্রেমিকের অনশন
বৈশাখী নিউজ ডেস্ক: “এতদিন প্রেম করেছি বিয়ে করবো বলে, বিয়ে করেও দিনের পর দিন প্রেমিকা আমাকে ঘুরাচ্ছে। প্রেমিকার বাবা বিয়ে আজ হবে, কাল-পরশু হবে এরকম করে ২ বছর ধরে আমাকে ঘুরাচ্ছে। তাই আমি এখন তাকে ছাড়া অন্য কিছু বুঝিনা, আমি চাই আমার প্রেমিকার বাবা আমার সঙ্গে বিয়ে দিক। এই মেয়েকে বৌ করে আমার ঘরে নিয়ে না যাওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখব” এভাবে নিজের কথাগুলো বললেন রুবেল (২২) নামে এক যুবক।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গত বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রুবেল ওই স্কুলছাত্রীকে বিয়ে করার দাবিতে তার বাড়ির কাছে অনশন শুরু করেন। রুবেল বালিয়াডাঙ্গী উপেজলার ভানোর ইউনিয়নের কাচকালি এলাকার আসিরউদ্দিনের (কালুর) ছেলে।
এলাকাবাসী জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের আলোকছিপি গ্রামের ওহাব আলীর ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই উপজেলার ভানোর ইউনিয়নের কাচকালি এলাকার আসিরউদ্দিনের অনার্স পড়ুয়া ছেলে রুবেলের (২২) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।
রুবেলকে বিয়ে করতে চাইলে বাবা ওহাব আলী বিয়ের বয়স হয়নি বলে মেয়েকে শাসন করেন। তার কয়েকদিন পর অভিমান করে ওই স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। তখন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ওই স্কুলছাত্রী রুবেলের সঙ্গে ফের যোগাযোগ অব্যাহত রাখে।
গত বৃহস্পতিবার বিকেলে রুবেল ওই স্কুলছাত্রীকে বিয়ে করেছেন দাবী করে ওহাব আলীর বাড়িতে অনশন শুরু করেন। তবে ওহাব আলী রুবেলের কাছে বিয়ের প্রমাণ চাইলে রুবেল বিয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
অনশনরত রুবেল জানান, কিছুদিন আগে কোর্টের মাধ্যমে তারা বিয়ে করেন। তাই নিজ স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কিন্তু আমার স্ত্রীর বাবা আমাদের বিয়ে হয়েছে তা মানতে চাচ্ছেন না। আমি আদালতের কাগজপত্র আনার ব্যবস্থা করছি। আমার স্ত্রীকে না নিয়ে যাওয়া পর্যন্ত এই অনশন অব্যাহত থাকবে।
মেয়ের বাবা ওহাব আলী বলেন, আমার মেয়ে মাত্র অষ্টম শ্রেণিতে পড়ে। এখনো সে নাবালিকা, বিয়ের বয়স হয়নি। রুবেল নামে ছেলেটি আমার মেয়েকে স্ত্রী দাবি করছে কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারছে না। রুবেলের পরিবারের সঙ্গে যোগাযোগ চলছে, তারা আসলে বিষয়টি সুরাহা করা হবে।
বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, অনশনের বিষয়টি জেনেছি। কিন্তু এখনো পর্যন্ত কারো অভিযোগ পাওয়া যায়নি। তাছাড়া মেয়েটি যেহেতু নাবালিকা সেখানে আদালতের মাধ্যমে বিয়ের বিষয়টি সন্দেহজনক।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed