অবশেষে বিয়ে হলো তাহিরপুরের সেই অনশনকারী প্রেমিকার
তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিয়ে দাবীতে প্রেমিকা স্মৃতি সরকার ৩দিন অনশনের পর অবশেষে বিয়ের অনুষ্টানিকতা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সদর ইউনিয়নের রায় পাড়া গ্রামের প্রেমিক শুভ্র তালুকদারের বাড়িতেই বিয়ের সকল অনুষ্টানিকতা সম্পন্ন হয়েছে।
অনশনকারী প্রেমিকা স্মৃতি সরকার (২২) জেলার দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামের রবিন্দ্র সরকারের দ্বিতীয় মেয়ে ও সুনামগঞ্জ সরকারী কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্রী। প্রেমিক শুভ্র তালুকদার (২৪) তাহিরপুর উপজেলার রায় পাড়া গ্রামের সুনিল তালুকদারের বড় ছেলে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন জানান, বিয়ের দাবীতে অনশন কারী স্মৃতি সরকারের সাথে প্রেমিক শুভ্র তালুকদারের বিয়ের আনুষ্টানিকতা শুক্রবার ঝাকজমকপূর্ন অনুষ্টানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় স্মৃতি সরকার (২২) কাউকে না জানিয়ে হঠ্যাৎ করে প্রেমিক শুভ্র তালুকদারের রায় পাড়ায় অবস্থিত বাড়িতে চলে আসে। এসে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু প্রেমিক শুভ্র এতে রাজি না হলে বিয়ের দাবীতে অনশন শুরু করে।
এই খবর জানাজানি হলে পুলিশ, স্থানীয় চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যাক্তিগন এসে মধ্য রাত পর্যন্ত ছেলে ও মেয়ে পক্ষের সাথে আলোচনা করে।
এক পর্যায়ে সবাই মেয়েকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে স্মৃতি সরকার জানায়, গত ৩-৪বছর পূর্বে প্রেমিক শুভ্র তার মামার বাড়ি দিরাই উপজেলার কাইলানী গ্রামে বেড়াতে যায়। পারিবারিক ভাবে তাদের মাঝে আত্নীয়তার সম্পর্ক ছিল। এই সুবাধে তাদের মধ্যে পরিচয় হয়।
এক পর্যায়ে তাদের মাঝে গভীর ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। গত ২মাস পূর্বে তারা দু-জন মিলে সুনামগঞ্জ জেলার সার্বজনিন কালী মন্দিরের পুরহিতের মাধ্যমে মালা বদল করে শাখাঁ ও সিঁদুর পড়িয়ে দেয় প্রেমিক শুভ্র।
তারা জেলার মিজান হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে রাত্রী যাপন করে। তাদের মধ্যে একাধিক বার দৈহিক সম্পর্ক হয়েছিলো।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed