খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : কক্সবাজারে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে যাওয়ার পথে কয়েকটি জায়গায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘আমাদের ধারণা ছিল এই ধরনের ত্রাণের কাজে সরকারের শুভ বুদ্ধির উদয় হয়ে সহযোগিতা করবে। আমরা যথারীতি যে সমস্ত এলাকা দিয়ে বেগম খালেদা জিয়া যাবেন সেই সমস্ত জেলার স্থানীয় প্রশাসনকেও অবহিত করেছিলাম। তার পরেও আমরা দেখেছি কয়েকটি জায়গায় বিএনপির চেয়ারপারসনের গাড়ি বহরে হামলা করা হয়েছে।’
তিনি বলেন, ‘ফেনীতে রাস্তায় গাছ ফেলে রাখা হয়। মিরেরসরাইয়ে গাড়িতে হামলা হয়।’
সংবাদ সম্মেলনে দলের সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন,তাইফুল ইসলাম টিপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদল দল নেতা গিয়াস উদ্দিন মামুন উপস্থিত ছিলেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed