Main Menu

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া গ্রামে বিদ্যুৎয়ের তারে জড়িয়ে হুমায়ূন মিয়া নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত হুমায়ূন মিয়া তেঘরিয়া গ্রামের রমিজ মিয়ার পুত্র এবং আইডিয়া হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্র । শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হুমায়ূন মিয়া সকালে বাড়ীর পার্শ্ববর্তী ক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে গেলে অসাবধানতা বশত মাটিতে পড়ে থাকা বিদ্যুৎয়ের তারের স্পর্সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ দেবাশীষ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed