বিশ্বনাথে এনজিও কর্মীর ৭০ হাজার টাকা ছিনতাই
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এনজিও সংস্থা ‘আশা’র কর্মীকে ছুুরিকাঘাত করে নগদ ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমাওনপুর গ্রামের রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনাটি সংগঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনায় জাহেদ আহমদ (৩০) ও সাইফুল ইসলাম (৩২) নামের ‘আশা’র ময়নাগঞ্জ বাজার শাখার দুই মাঠকর্মী আহত হয়েছেন। আহতদের ওই রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় জাহেদ আহমদের অস্ত্রপাচার করা হয়েছে। অস্ত্রপচার শেষে জাহেদ ওসমানীতে চিকিৎসাধীন রয়েছেন এবং সাইফুল ইসলাম’কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ব্রাঞ্চ ম্যানেজার জয়নাল আবেদিন জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকা থেকে ঋণ আদায় করে মোটর সাইকেল যোগে অফিসে ফেরার পথিমধ্যে ৩/৪জন ছিনতাইকারী দুই মাঠকর্মীকে আক্রমন করে। এসময় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে মাঠকর্মীদের কাছে থাকা ৭০ হাজার ১৬০ টাকা ও জাহেদের মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়।
‘আশা’র কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছেন দাবি করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামছুদ্দোহা পিপিএম বলেন, তদন্ত স্বাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed