Main Menu

সিলেটে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মুক্তিযোদ্ধার সন্তান আমিনুর রশীদ অনিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর শাখার উদ্যোগে বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের শাখার আহবায়ক নুর আহমদ কামালের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল খালিক লাভলুর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক বলেন, মুক্তিযোদ্ধার সন্তান আমিনুর রশীদ অনিকের উপর যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসব সন্ত্রাসীদের গ্রেফতার করার আহবান জানান।
বক্তব্য রাখেন, সবুজ বাংলা সমাজ কল্যাণ যুব সংঘ সিলেট জেলা সভাপতি জাবেদুল ইসলাম দিদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর কমিটির নেতৃবৃন্দ দেওয়ান মুরাদ হাসান, রাসেল আহমদ, সিরাজুল ইসলাম সুরুকী, সাইফুল ইসলাম, আবু ফাহিম আজাদ সুমন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জৈন্তাপুর উপজেলার আহবায়ক আলতাফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, এন এম ময়না মিয়া, মামুন আহমদ, জগলু হোসেন, আবু সাঈদ, অয়ন আহমদ, সাদিক আহমদ, রঞ্জন নায়েক, আল আমিন, আমিন আহমদ, মামুনুর রশীদ, রানা আহমদ, মঈন, আব্দুল­াহ, আপন মিয়া, সিরাজ মিয়া, মোছাঃ জহুরা বেগম, শরীফুন নেছা, আলমগীর হোসেন, রাজু আহমদ প্রমুখ।

 

 

 

 

Share





Related News

Comments are Closed