Main Menu

সিলেটে রোটাপ্লাস্ট মিশন শুরু হচ্ছে ১ নভেম্বর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: রোটারি ক্লাব অব জালালাবাদ সিলেটের উদ্যোগে রোটাপ্লাস্ট মিশন ২০১৭ শুরু হচ্ছে ১লা নভেম্বর থেকে। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এই মিশনে বিনামূল্যে ঠোঁট কাটা, তালুকাটা ও আগুনে পোড়া রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারি অপারেশন করবে বিদেশি বিশেষজ্ঞ টিম। ৪র্থ বারের মতো রোটারি ক্লাব অব জালালাবাদ এই উদ্যোগ নিয়েছে। অপারেশন করাতে আগ্রহী রোগী বা তার অভিভাবকরা ৩১ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইতোমধ্যে সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক রোগী নিবন্ধন করেছেন।
বুধবার রোটারি ক্লাব অব জালালাবাদ সিলেট নগরীর মানিকপীর রোডের রোটারি হাসপাতাল সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সকলের সহযোগিতা কামনা করেন রোটাপ্লাস্ট মিশন এর প্রধান সমন্বয়ক পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী। এসময় বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব জালালাবাদ সিলেটের প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মোহাম্মদ, সেক্রেটারি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, রোটারিয়ান আক্তার আহমদ, রোটারিয়ান মনজুর আল বাসেত, রোটারিয়ান পিপি সফিক আহমদ বখত ও রোটারিয়ান পিপি আর্শাদ আলী।
সংবাদ সম্মেলনে প্রধান সমন্বয়ক পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী জানান, রোটারি ক্লাব অব জালালাবাদ ৩২ বছর ধরে সমাজের সুবিধা বঞ্চিতদের সেবায় কাজ করে আসছে। গত ৩ বছর যাবত আমেরিকার বিখ্যাত প্লাস্টিক সার্জারি টিম রোটাপ্লাস্ট মিশন ও সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কারিগরি সহায়তায় ঠোঁট কাটা, তালুকাটা ও আগুনে পোড়া রোগীদের সেবা দিয়ে আসছে। এবার ৪র্থবারের মত উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আগামী ৩১ অক্টোবর মিশন ডাইরেক্টর রেন্ডাল এস. ফ্লয়েড ও মেডিকেল ডাইরেক্টর ডা. এঞ্জেল ক্যাপজি এমডি’র নেতৃত্বে ২৩ জনের একটি মেডিকেল টিম সিলেট আসছে।
ডা. মঞ্জুরুল হক চৌধুরী জানান, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ নভেম্বর রোগী বাছাই করা হবে। সেখানে অপারেশন শুরু ২ নভেম্বর থেকে। আগ্রহীরা বিনা নিবন্ধন ফিতে এখনও নাম তালিকাভুক্ত করতে পারবেন। এ জন্য তাদেরকে যোগাযোগ করতে হবে রোটারী হাসপাতাল এবং দায়িত্বশীল রোটারিয়ানদের মোবাইল নং ০১৭২৭২৪০৬৫৯, ০১৭১১৩২০৬৩৬, ০১৭১১৩৮৯২৭৫, ০১৭১২ ৬৮৭৮০৭, ০১৭১১৪৮৪৩৯৩ ও ০১৭১২১৬৭৬৩০ নাম্বারে।

 

Share





Related News

Comments are Closed