কুমিল্লায় দেড় শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় পুলিশের উপর হামলার অভিযোগে দেড় শতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই মামলাটি দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে যুবদল ও ছাত্রদলের ৪ নেতাকে গ্রেফতার করেছে।
জানা যায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে যুবদল ও ছাত্রদল।
এ সময় পুলিশ ওই মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করলে যুবদল-ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
পুলিশ মারমুখী ভুমিকা নিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করলেও ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
রাতে পুলিশ বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করে।
পরে রাত সাড়ে ১১টার দিকে মামলার এজহার নামীয় আসামি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সারোয়ার জাহান দোলন, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন ও ফয়সল উর রহমান পাবেলকে গ্রেফতার করে।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, গ্রেফতারকৃতরা পুলিশের উপর হামলা এবং নাশকতায় জড়িত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed