সৈয়দপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকাবসীর মধ্যে নানা গুঞ্জন চলছে।
উদ্ধারকৃত মৃত যুবকের নাম আসাদুল হক (২২)। সে সৈয়দপুর শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে এবং স্বর্ণের দোকানের কারিগর ছিলেন।
শনিবার (২১ অক্টোবর) সকালে মরদেহটি তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, আসাদুলকে হত্যা করে মরদেহ ঘরের আঁড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান পাশা জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed