পার্বতীপুরে দুই স্কুলছাত্রীর আত্মহত্যা
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: মোবাইল ফোনে কথা বলতে না দেওয়ায় পার্বতীপুরে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
২১ অক্টোবর শনিবার উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ছোট হরিপুর হিন্দু পাড়া গ্রামের অজিত রায়ের মেয়ে নবম শ্রেনীর ছাত্রী মল্লিকা রায় (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জানা যায়, ইদানিং অধিকাংশ সময় পড়াশোনা না করে মোবাইল ফোনে কথা বলায় তার বড় বোন ফোন কেড়ে নিলে ক্ষিপ্ত হয়ে সে এ হেন কাজ করে। আশংকা জনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ল্যাম্ব মিশনারী হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার ভোরে সে মারা যায়। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
এদিকে, একই উপজেলায় বাবার উপর অভিমান করে ৮ম শ্রেনীতে পড়ুয়া এক মেধাবী ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বিকেলে নতুন বাজার খোলাহাটী রোড এলাকার কৈশিক পালের মেয়ে রাজন্য পাল তিনু (১৩) বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এবার তিনুর জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও তা আর হলো না।
পার্বতীপুর মডেল থানার অসিার ইনচার্জ (তদন্ত) ইমতিয়াজ কবির এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলে নিশ্চিত করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed