Main Menu

সারাদেশের মধ্যে সেরা দশে সিলেটের ‘কাকতাড়ুয়া’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য সেরা ৩০টি তরুণদের সংগঠনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে টপ-১০ এ রয়েছে সিলেটের স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়ুয়া।
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য সেরা ৩০টি তরুণদের সংগঠনের নাম ঘোষণা করা হয়। আজ শনিবার এই ৩০টি সংগঠনের মধ্য থেকে ১০টি সংগঠনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এর মধ্যে সেরা-১০ এর পুরস্কার গ্রহণ করে সিলেটের স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়ুয়া। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কাকতাড়ুয়ার সভাপতি খলিলুর রহমান ফয়সাল ।

শনিবার সাভারে শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্রে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় অনুষ্ঠানে নবীন তথ্য প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এর আগে সারাদেশ থেকে ৪৪টি জেলা ও ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে ১৩০০ আবেদন আসে। যার মধ্য থেকে ৫০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে এখানে ডাকা হয়। এখান থেকেই ৩০টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। আর এই মনোনীতদের থেকেই সেরা ১০ প্রতিষ্ঠান পুরস্কার পায়।

 

Share





Related News

Comments are Closed