সিলেট জেলা যুবলীগ সেক্রেটারীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের তাজমহল রেস্টুরেন্ট দখলের ঘটনায় সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন কামরানের বিরুদ্ধে মামলা হয়েছে। আর ওই মামলায় আসামি করা হয়েছে শ্রমিকদের হামলায় গুরুতর আহত শাহীনকেও। শাহীন বর্তমানে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হামলার ঘটনায় সিলেটের পরিবহন শ্রমিকরা গত বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা এদিন দুপুরে ধর্মঘট স্থগিত করে। এরপর শুক্রবার সিলেট জেলা মিতালী পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন দক্ষিণ সুরমা থানায় মামলা করেছেন।
ওই মামলায় প্রধান আসামি করা হয় সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন কামরানকে। এছাড়া মামলায় যুবলীগ নেতা সোহেল খান, দুলাল আহমদ, সাহেদ আহমদ ও গুরুতর আহত হওয়া ছাত্রলীগ নেতা শাহীনকে আসামি করা হয়েছে।
দক্ষিন সুরমা থানার ওসি খায়রুল ফজল জানিয়েছেন- পরিবহন শ্রমিক নেতাদের এজাহার দাখিলের প্রেক্ষিতে থানায় মামলা রেকর্ড হয়েছে। অবৈধভাবে প্রবেশ করে হামলা, ভাঙচুরের ঘটনায় এ মামলা দায়ের করা হয় বলে জানান তিনি। পুলিশ এখন আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed