কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বীনাউটি ইউনিয়নের ত্রি-ঘরিয়া গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সদস্য নিহত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটেছে।
বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে মুখোশসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।
কসবা থানার ওসি মুহাম্মদ মহিউদ্দিন জানান, এলাকাবাসীর মাধ্যমে তাদের কাছে খবর আসে বীনাউটি ইউনিয়নের ত্রি-ঘরিয়া গ্রামের একটি নির্জন রাস্তার মোড়ে ডাকাতরা অবস্থান নিয়েছে। তারা মুখোশ পরা অবস্থায় রয়েছে। পরে কসবা থানা পুলিশের দুইটি টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে বীনাউটি ইউনিয়নের ত্রি-ঘরিয়া গ্রামে যায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কয়েক মিনিট এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে।
ওসি আরও জানান, ‘বন্দুকযুদ্ধ চলাকালে ডাকাতদের হামলায় কসবা থানা পুলিশের চার পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে মুখোশ পরা অবস্থায় অজ্ঞাত পরিচয়ধারী এক ডাকাত সদস্যের লাশ, একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, দুইটি রামদা,দুটি মুখোশ, একটি ছোরা উদ্ধার করা হয়।’
এ বন্দুকযুদ্ধের ঘটনায় কসবা থানায় মামলার প্রস্তুতি চলছে। অন্যান্য ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কসবা থানার ওসি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed