Main Menu

নীলফামারীতে এবার জেএসসি পরীক্ষার্থী ২৮ হাজার ১৭২

মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জেএসসি পরীক্ষায় নীলফামারী জেলায় এবার অংশ নিচ্ছে ২৮ হাজার ১৭২ জন পরীক্ষার্থী। মোট ২২টি কেন্দ্রে এসব পরিক্ষার্থী পরীক্ষা দিবে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, ১ নভেম্বর থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় বোর্ডের অন্তর্গত নীলফামারীসহ রংপুর বিভাগের ৮টি জেলার ৩ হাজার ১৭৩টি স্কুলের ২ লাখ ৩১ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৩৩৬ জন ছাত্রী ও ১ লাখ ১২ হাজার ৬৪৩ জন ছাত্র। ২৬০টি কেন্দ্রে নেয়া পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী ২ লাখ ২২ হাজার ৮৭০ জন, অনিয়মিত পরীক্ষার্থী ৯ হাজার ১০৫ জন এবং জিপিএ উন্নয়ন ৪ জন রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান আরো জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed