১৫ নভেম্বর আখেরি চাহার সোম্বা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ নভেম্বর পবিত্র আখেরি চাহার সোম্বা। জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় শুক্রবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করা হয়। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও মর্যাদায় আখেরি চাহার সোম্বা পালন করা হবে বলেও কমিটির সদস্যরা নিশ্চিত করেন।
বাংলাদেশের আকাশে শুক্রবার ১৪৩৯ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২১ অক্টোবর পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২২ অক্টোবর রবিবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে।
শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।
সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মিজান-উল- আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed