যশোরে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের পতেঙ্গালি এলাকা থেকে এক তরুণীর (২৩) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার এসআই মোকলেসুর রহমান বলেন, ‘যশোর সদরের পতেঙ্গালি-নারাঙ্গালি সড়কের পাশে ওই তরুণীর মরদেহ পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। ভোররাত থেকে বৃষ্টি হওয়ায় অনেক আলামত নষ্ট হয়ে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বোঝা যাবে।’
তিনি আরও বলেন, ওই তরুণীর পরনে ছিল হলুদ-সবুজ রঙের থ্রি-পিস। মেয়েটির কোনও পরিচয় জানা যায়নি।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed