Main Menu

ডোমারে ট্রাক চাপায় প্রান গেল ট্রাক শ্রমিকের

মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় চালক ও হেলপারের অসচেতনতায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল গোপাল রায় (৫০) নামের এক ট্রাক শ্রমিকের।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে বিক্ষুদ্ধ জনতা প্রায় দুই ঘন্টা ডোমার-চিলাহাটি সড়ক অবরোধ করে রাখে। নিহত গোপাল পরিবার নিয়ে প্রায় ৭/৮ বছর ধরে শ্বশুর মালি চন্দ্র রায়ের বোড়গাড়ি ইউনিয়নের মাহিগঞ্জ এলাকায় বসবাস করে আসছে। গোপালের বাড়ি পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার বিজলীর ডাঙ্গা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঁশ বোঝাই করার জন্য একটি ট্রাক (ঢাকা মোট্রো-ট-১৩-১২২৩) মির্জাগঞ্জ যাচ্ছিল। ট্রাকের একবারে সামনের বাংকারে শ্রমিক গোপাল বসে ছিল। মির্জাগজ্ঞ হলহলিয়া ভূজারীপাড়া এলাকায় হঠাৎ করে গোপাল বাংকার হতে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষনিক ট্রাক চালক পালিয়ে যায়। চালক ও হেলপারের অবহেলায় এ দূর্ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ করে প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
জোড়াবাড়ি ইউপি চেয়ারম্যান আবুল হাসান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed