চীনে পৌছেছেন মিস বাংলাদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: চীনে পৌঁছেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করেন তিনি, শুক্রবার সকাল ৮টায় পৌঁছান চীনে।
৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১১৭টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নেবেন তিনি।
বিমানবন্দরে আয়োজক ও স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেসিয়াকে বিদায় জানান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী ও ডিএমডি চৌধুরী মাশফেকা ইসলাম প্রান্তর। সবার উদ্দেশ্যে জেসিয়া বলেন, ‘আমি সবার সমর্থন, ভালোবাসা ও দোয়া চাই। বিশ্বমঞ্চে আমি যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারি।’
মিস ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১ অক্টোবর চীনের শিমেলং ওশান কিংডমে। সেখানেই সব প্রতিযোগীদের স্বাগত জানানো হবে। এ অনুষ্ঠানে অংশ নেবেন ৫০০ জন শিল্পী। থাকবে প্রতিযোগীদের প্যারেড।
১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ১৯ নভেম্বর দেশে ফিরবেন জেসিয়া।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed