Main Menu

শুক্রবার থেকে রবিবার কাঞ্চন সেতুতে যান চলাচল বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার (২০ অক্টোবর) রাত ১২টা থেকে রবিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত জরুরি সংস্কার কাজে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাছের এ তথ্য জানান।

এ সময় ঢাকা বাইপাস দিয়ে চলাচলকারী যানবাহনসমূহকে ভুলতা-পাঁচদোনা-ঘোড়াশাল-কালীগঞ্জ-মীরের বাজার রুট দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া হালকা যানবাহনসমূহ কাঞ্চন সেতুর পশ্চিম সংযোগ সড়ক হয়ে রূপগঞ্জ ফেরিঘাট-ভুলতা রুট ব্যবহার করতে পারবে।

কাঞ্চন সেতু দিয়ে চলাচলকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

Share





Related News

Comments are Closed