সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। ছাত্রলীগ কর্মী ওমর মিয়াদ হত্যাকান্ডের ঘটনায় সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হওয়ার পর বুধবার রাতে সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার বিকালে সিলেট নগরীর টিলাগড় এলাকায় ছাত্রলীগকর্মী ওমর আহমদ মিয়াদ (২২) ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় সংগঠনটির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি বৈঠকের সিদ্ধান্তমতে সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।
একই সঙ্গে নতুন কমিটির জন্য বিভিন্ন পদে নেতৃত্ব প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। যা আগামী ২৫ অক্টোবরের মধ্যে সিলেট জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছে এই জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।
নিহত ছাত্রলীগ কর্মী মিয়াদের বাবা আখলু মিয়া বুধবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, ছাত্রলীগকর্মী তোফায়েল আহমদ ও তার ভাই ফখরুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগকর্মী তোফায়েল ও তার ভাই ফখরুল ইসলামকে ইতোমধ্যেই আটক করেছে পুলিশ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed